এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং পেট্রাপোল সীমান্ত দিয়ে তাঁর প্রত্যাবর্তনের আহ্বানকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যশোরের বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বাহিনীটি।
সরেজমিনে জানা গেছে, রাতের অন্ধকার নামার পরপরই সীমান্তজুড়ে শুরু হচ্ছে বিজিবির বিশেষ নজরদারি। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে আধুনিক উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট জ্বালিয়ে রাতভর পাহারা দেওয়া হচ্ছে। সার্চলাইটের তীব্র আলোয় আলোকিত করে রাখা হচ্ছে সীমান্ত এলাকা, যেন অন্ধকারের সুযোগ নিয়ে কেউ নির্জন পথ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে।
সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়োজিত থেকে সার্বক্ষণিক টহল পরিচালনা করছেন। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।
সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমসাময়িক রাজনৈতিক গুঞ্জনের পাশাপাশি আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, চোরাচালান রোধ এবং অবৈধ অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনতে দিন-রাত কাজ করছেন ৪৯ বিজিবির সদস্যরা।
দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নভেম্বর ১৭, ২০২৬
নভেম্বর ১৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।