এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সহিংসতা ও আগুন-সন্ত্রাস চালিয়ে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি)।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “ভাণ্ডারিয়া একটি শান্তিপূর্ণ জনপদ। এ জনপদের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। নাশকতা ও সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক ফায়দা লোটা সম্ভব নয়।” এ সময় এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শক্তিগুলো আবারও সুপরিকল্পিতভাবে আগুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে তারা শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত। এসব অপকর্মের মাধ্যমেই তারা প্রমাণ করেছে যে তারা মূলত একটি সন্ত্রাসী সংগঠন।”
আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি অতীতেও কখনো আইন নিজের হাতে তুলে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। কোনো অপরাধ সংঘটিত হলে আইন ও প্রশাসনের মাধ্যমেই তার যথাযথ বিচার নিশ্চিত করা হবে। আমরা প্রতিশোধ কিংবা পাল্টা সহিংসতার পথে বিশ্বাস করি না; বরং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সব অপরাধীর বিচার করা হবে।”
ভাণ্ডারিয়ার উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, “বিগত সময়ে সীমাহীন দুর্নীতির কারণে এলাকার বহু উন্নয়নমূলক কাজ মাঝপথে বন্ধ হয়ে রয়েছে। কাজগুলো যথাসময়ে সম্পন্ন হলে এতদিনে ভাণ্ডারিয়ার সার্বিক চিত্র বদলে যেত।” তবে খুব দ্রুত এসব উন্নয়নকাজের প্রতিবন্ধকতা দূর করে পুনরায় কাজ চালু করা হবে এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নকে এগিয়ে নেওয়া হবে বলে তিনি উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় ভাণ্ডারিয়া প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ২৯, ২০২৫
আগস্ট ২৩, ২০২৫
মার্চ ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজবাড়ী | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।