এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা এবং গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২১ নভেম্বর) দুপুরে দলটির ঢাকা মহানগরীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলের আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ার সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার কঠোর সমালোচনা করেন। সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন না এবং সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাকে মন্ত্রিসভায় রাখা যায় কিনা তা প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি। তিনি উল্লেখ করেন, নিরাপত্তাহীনতার কারণে এমপি-মন্ত্রীদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন লাগাচ্ছে এবং তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। এমন স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীকে সতর্ক করে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের খবর সরকার ও বিএনপির জন্য শুভ নয়; এরাই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে। তবে তিনি স্পষ্ট করেন যে, তারা এখনই সরকারের পদত্যাগ দাবি করছেন না; বরং সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক—সেটাই তাদের প্রত্যাশা।
সমাবেশে গণভোট ও সংবিধান সংস্কার প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন পাস করা গেলেও তা টেকসই হয় না; টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প নেই। দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে দাবি করে তিনি বলেন, সরকারের দায়িত্ব হলো গণভোটের সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি ও বিরোধী দল মিলে তা পাস করা।
একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে অবিলম্বে গণভোটের রায় মেনে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের আহ্বান জানান তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী অতীতের মতো ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি।
বক্তব্যের শেষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সংকটে দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে।
নভেম্বর ১১, ২০২৫
আগস্ট ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।