এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের এরিয়া কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী ব্যানার-প্ল্যাকার্ড হাতে চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে জড়ো হন। পরে সেখান থেকে তারা আট দফা দাবির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে বিভিন্ন স্লোগান দিয়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে নাপিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে যান। একপর্যায়ে মিছিলকারীরা কার্যালয়ের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং জানালার থাই গ্লাস ভাঙচুর করেন। প্রায় পাঁচ মিনিট ধরে এ তাণ্ডব চালানোর পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
হামলার পরপরই ভবনে অবস্থানরত ব্যাংকের কর্মচারীরা তৎপর হয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, "মিছিল থেকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংক কার্যালয়ের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেয় এবং জানালার কাচ ভাঙচুর করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় বড় বিপদ এড়ানো গেছে এবং এতে কেউ হতাহত হননি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।"
মে ২২, ২০২৪
অক্টোবর ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২০ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।