নোয়াখালীতে হাসপাতালের গ্রিল কেটে প্রায় ৯ লাখ টাকা চুরি

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৩ অক্টোবর, ২০২৬ ৫:২৪ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীতে হাসপাতালের গ্রিল কেটে প্রায় ৯ লাখ টাকা চুরি

নোয়াখালী জেলা শহরের মাইজদীতে একটি বেসরকারি হাসপাতালের জানালার গ্রিল কেটে নগদ প্রায় ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শহরের মধুসূদনপুর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত ‘মাদারল্যান্ড হাসপাতাল’-এ ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে মাদারল্যান্ড হাসপাতালের পরিচালক (অর্থ) ফারুক আল হুসাইন অফিসের দৈনন্দিন কাজ শেষে হাসপাতালের আয়ের নগদ টাকা ১০১ নম্বর কক্ষের ড্রয়ার ও কাঠের লকারে তালাবদ্ধ করে রেখে বাসায় যান। 

পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি নিজ কক্ষে প্রবেশ করে ড্রয়ারের তালা ভাঙা এবং কাগজপত্র মেঝেতে ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান। পরে দেখা যায়, কক্ষের জানালার গ্রিল কেটে ড্রয়ার ও লকারে সংরক্ষিত প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।

চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর হাসপাতালের পরিচালক ফারুক আল হুসাইন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।