এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের প্রতি অনুরাগকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি মন্তব্য করেন, বিএনপির রাজনীতি ও সুযোগ-সুবিধা ভোগ করে অন্য দলের গুণগান গাওয়া গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে শামসুজ্জামান দুদু এ মন্তব্য করেন। পরবর্তীতে তার বক্তব্যের সেই ভিডিও অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বিএনপির রাজনীতিতে থেকেও বিভিন্ন সময় আওয়ামী লীগ ও দলটির প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের পক্ষে ফজলুর রহমানের ইতিবাচক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নিয়মিত আলোচনার জন্ম দেয়। এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে শামসুজ্জামান দুদু বলেন, “তিনি আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চান বা তাদের নিয়ে কথা বলতে চান—তা তিনি করতেই পারেন। কিন্তু বিএনপির রাজনীতিতে থেকে এটি করা তো পরকীয়ার মতো বিষয় হয়ে দাঁড়ায়।”
তিনি আরও বলেন, “বিএনপির খেয়ে, বিএনপির মাধ্যমে রাজনৈতিক অবস্থান তৈরি করে অন্যের সাফল্যের জয়গান গাইব—এটি কোনোভাবেই কাম্য নয়। তিনি প্রায়ই উল্টাপাল্টা বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম গরম রাখেন।”
ফজলুর রহমানের রাজনৈতিক অতীত তুলে ধরে বিএনপির এই ভাইস চেয়ারম্যান স্মরণ করিয়ে দেন যে, তিনি অতীতে ছাত্রলীগ ও বাকশালের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন।
তবে ফজলুর রহমানের এসব বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “তিনি আমজনতার কথা বললেও এবং বড় বড় বক্তব্য দিলেও দেশের সামগ্রিক জাতীয় রাজনীতিতে এসব কথার কোনো বিশেষ গুরুত্ব বা প্রভাব নেই।”
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
প্রযুক্তি | ২৬ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৬ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।