এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি'র নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ধরিয়ে দিন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি আরো বলেন, নির্বাচিত সরকার না আসলে দেশের চলমান সমস্যার সমাধান সম্ভব নয়। আমরা অন্তবর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি কিন্তু একটি যৌক্তিক সময়ে এদেশের মানুষ নির্বাচন দেখতে চায়।
সোমবার (৩০ ডিসেম্বর) ফরিদপুরের নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি । তিনি আরো বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। আমার নির্বাচনী এলাকা নগরকান্দা-সালথায় কেউ অন্যায় করলে সে আমার যত কাছের লোকই হোক তাকে ছাড় দেওয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পৌর বিএনপি নেতা ফকরুজ্জামান ফকো, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, রবিউল ইসলাম বাবু প্রমুখ।
জুলাই ২২, ২০২৬
জুলাই ১৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।