ভাঙ্গায় পপির উদ্যোগে ৭ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

সরোয়ার হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১২ নভেম্বর, ২০২৬ ৬:৫৫ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় পপির উদ্যোগে ৭ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

ফরিদপুরের ভাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পিপল ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন’ (পপি)-এর উদ্যোগে সাত শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

আজ (১২ নভেম্বর) সকালে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থাটির ফরিদপুর রিজিওনের সদরপুর জোনের বালিয়াহাটি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইউসুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপির ফরিদপুর রিজিওনের প্রোগ্রাম ম্যানেজার শিকদার নিশিত কুমার, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. আল আমিন এবং আব্দুল্লাহাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন মিয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পপির স্থানীয় শাখা ব্যবস্থাপক শ্যামল চন্দ্র রায়, সদরপুর শাখা ব্যবস্থাপক বিশ্বজিৎ রায়, মো. মকবুল হোসেনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তুলতে এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।