এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, শিক্ষকদের অবদানের মূল্যায়ন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রত্যয় নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী কামারগ্রাম কাঞ্চন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০ জন কৃতি শিক্ষার্থী এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুই সহকারী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ কাওছার প্রামাণিকের সার্বিক তত্ত্বাবধানে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসিরউদ্দিন মিয়াসহ শিক্ষকবৃন্দ, সাবেক অভিভাবক সদস্য মোঃ মোনায়েম খান, খান আমিরুল ইসলাম এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল (জিপিএ-৫) অর্জনকারী সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—নূর-এ জ্যোতি, কামরুন্নাহার মীম, জিনাত তাবাসসুম, হাবীবা ইয়াসমিন, মীম আক্তার জ্যোতি, মোছাঃ ফারিয়া, তাশফিকুর ইসলাম, মোঃ সোয়েব, সিয়াম হোসেন ও মোছাঃ আছিয়া।
একই সঙ্গে বিদ্যালয়ে পাঠদানে নিষ্ঠা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সহকারী শিক্ষক আবিদা সুলতানা ও মো. মহসীন আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা বলেন, গুণী শিক্ষকদের এই সম্মাননা মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক সমাজের প্রতি দায়িত্ব ও শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত।
সমাবেশে আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, "শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি হলো বিদ্যালয় ও পরিবারের যৌথ প্রচেষ্টা। নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।" একই সাথে সন্তানদের মানসিক বিকাশ ও পড়াশোনার বিষয়ে অভিভাবকদের আরও যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন উদ্দীপনা জোগাবে এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্রিকেট | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।