এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর জলঢাকায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে 'নাগরিকতা–ফেসিং' প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডেমোক্রেসিওয়াচ’-এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে ‘উদয়াঙ্কুর সেবা সংস্থা’।
কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৈমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা, সংরক্ষিত নারী ইউপি সদস্য রাজিয়া সুলতানা এবং জলঢাকা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান।
সভায় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আলমগীর হোসেন, প্রমথ চন্দ্র রায়, শাহীনুর ইসলাম, মহসিন আলী, তবিবুল ইসলাম ও জনি; এফপিআই জগদীশ চন্দ্র, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নারায়ণ চন্দ্র রায়, উদয়াঙ্কুর সেবা সংস্থার ফেসিং প্রকল্পের নীলফামারী জেলা সমন্বয়কারী এম এ রউফ এবং ফোকাল পারসন আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জন্য দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী এম এ রউফ ও ফোকাল পারসন আব্দুল কুদ্দুস সরকার।
কর্মশালার শেষ পর্বে উপস্থিত সকলের মাঝে সচেতনতামূলক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।