এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আর কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। দলটির সাম্প্রতিক কর্মসূচিগুলোকে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
সোমবার দুপুরে সচিবালয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, "রাজনীতিতে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। জনগণ তাদের বিতাড়িত করার পরও তাদের শিক্ষা হয়নি।"
তিনি আরও উল্লেখ করেন, "গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট হয়নি এবং বিদ্যুৎ খাতে কোনো দুর্নীতি হয়নি। নিজেদের সাংগঠনিক দুর্বলতা আড়াল করতে ও দৃষ্টি অন্যদিকে সরাতেই দলটি সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে। সহিংস আন্দোলন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা কোনো সঠিক রাজনৈতিক কৌশল হতে পারে না।"
বিগত সরকারের সমালোচনা করে আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ দেশের যে পরিমাণ ক্ষতি করেছে, তাতে জাতির ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। ব্যাংকিং খাত ধ্বংস করা হয়েছে এবং চড়া মূল্যে বিদ্যুৎ কেনার মতো দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি মন্তব্য করেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান এ দেশের যে পরিমাণ ক্ষতি করেনি, আওয়ামী লীগ তাদের ১৭ বছরের শাসনামলে তার চেয়ে বেশি ক্ষতি করেছে। এমন এক সংকটময় সময়ে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।
একই বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গণমাধ্যমের উদ্দেশে বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড প্রচার করা যাবে না। তিনি সতর্ক করে বলেন, যারা অতীতে অগ্নিসন্ত্রাস ও গণহত্যা চালিয়ে পালিয়ে গেছে, তাদের সংবাদ প্রচার করা দেশের সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করবে না।
অক্টোবর ১২, ২০২৬
জুন ২১, ২০২৬
মার্চ ২৬, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।