নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৫ নভেম্বর, ২০২৬ ১১:৫০ এএম
শেয়ার করুন:
নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই ছাত্রী যথারীতি মাদ্রাসায় যায়। ছুটি শেষে বাড়ি ফিরে সে তার মায়ের কাছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে মুহূর্তেই তা এলাকায় ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে শিক্ষক সাইফুলকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির জানান, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয়রা ওই শিক্ষককে মারধর করেছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।