বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস?

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১০ নভেম্বর, ২০২৬ ১০:০৭ পিএম
শেয়ার করুন:
বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ফাহমিদা ইলিয়াস উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস শরীফের স্ত্রী। পুলিশ জানায়, এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর (শুক্রবার) রাতে আগৈলঝাড়া-গৌরনদী সড়কের বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা কবির বখতিয়ারের বাড়ির সামনের সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনে ৭ নভেম্বর (শনিবার) আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক আসামি হিসেবে ফাহমিদা ইলিয়াসকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার পলাতক আসামি ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে যথাযথ পুলিশি পাহারায় তাঁকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।