এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেওয়ার পর পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বরিয়ালী গ্রামের বাসিন্দা আসলাম সেরনিয়াবাতের ছেলে রইচ সেরনিয়াবাত গত ২৩ জুন রাতে বরিয়ালী গ্রামের মীরা বাড়ির সামনে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাইফুল ভুইয়ার কাছ থেকে দুই হাজার টাকা ছিনিয়ে নেন।
ঘটনার পরদিন ২৪ জুন সকালে তালের বাজার এলাকায় অবস্থানকালে স্থানীয় লোকজন রইচ সেরনিয়াবাতকে শনাক্ত করে আটক করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ভুইয়া বাদী হয়ে বুধবার রাতে আগৈলঝাড়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে পাঠায়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরাজ হোসেন সাংবাদিকদের জানান, স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে ভুক্তভোগী সাইফুল ভুইয়া থানায় মামলা দায়ের করলে আইনানুগ প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।