এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে নোয়াখালীতে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে একটি র্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আমার দেশ নোয়াখালী জেলা প্রতিনিধি ও অধিকার-এর ডিফেন্ডার আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি বি ইউ এম কামরুল ইসলাম, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মানিক ভূঁইয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি মাহবুবুর রহমান, সাপ্তাহিক চলতিধারা সম্পাদক এম বি আলম ও দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিম প্রমূখ।
বক্তারা বলেন, অতীতে রাজনৈতিক ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন সময়ে বিরোধী মতাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্যাতন, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছেন। তারা মানবাধিকার সুরক্ষায় গণতন্ত্র, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, প্রতিবছর ২৬ জুন ‘নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ হিসেবে পালিত হয়। ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন গ্রহণ করে। ১৯৮৭ সালের ২৬ জুন এটি কার্যকর হয় এবং পরবর্তীতে দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ ১৯৯৮ সালের ৫ অক্টোবর জাতিসংঘ প্রণীত নির্যাতনবিরোধী কনভেনশনে অনুস্বাক্ষর করে। কনভেনশন অনুমোদনকারী রাষ্ট্রগুলো জাতীয় আইনে নির্যাতনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে সম্মত হয়েছে।
ডিসেম্বর ১২, ২০২৫
জুলাই ৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।