‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানে ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৩ নভেম্বর, ২০২৬ ৭:০২ পিএম
শেয়ার করুন:
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানে ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের (অক্টোবর-২০২৬) প্রথম দিনের কার্যক্রম ফরিদপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার ফরিদপুর জেলা পুলিশ লাইনস মাঠে দিনব্যাপী এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ফরিদপুর জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীরা প্রথম দিনের ইভেন্ট ‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ’ পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিয়োগ বোর্ডের সভাপতি ও ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে প্রথম দিনের কার্যক্রম পরিচালনা করেন।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। এ সময় তিনি নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ রাখার প্রত্যয় ব্যক্ত করে কোনো ধরনের দালালচক্রের প্রলোভনে পা না দিতে এবং কারও সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য প্রার্থীদের কঠোরভাবে সতর্ক করেন।

প্রথম দিনের এই নিয়োগ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ বোর্ডকে সার্বিক সহায়তা করেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (ভারপ্রাপ্ত, পিআইএমএস) আসমা আক্তার, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (আরঅ্যান্ডসিপি-২) মো. আল-আমিন।

এ ছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার ও ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানসহ ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।