এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নবম ও দশম শ্রেণিতে কারিগরি শিক্ষায় ভালোভাবে দক্ষ হয়ে উঠতে পারলে শুধু এই যোগ্যতাকে কাজে লাগিয়েই বিদেশে গিয়ে মাসে দেড় থেকে দুই লাখ টাকা আয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক মুহাম্মদ নুর উদ্দিন আহমদ।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বান্দরবানের রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। বিদ্যালয়টিতে কারিগরি শিক্ষা কার্যক্রমের পাঠদান অনুমোদন দেওয়া যায় কি না, তা নিরীক্ষা ও যাচাই করতেই তাঁর এই পরিদর্শন।
পরিদর্শনকালে উপ-পরিচালকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেইনুজ্জামান চৌধুরী। এ সময় উপ-পরিচালক বিদ্যালয়ের মাঠ, সার্বিক পরিবেশ, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি এবং কারিগরি শিক্ষার অ্যাপারেল, আইটি, আইসিটি ও ইলেকট্রনিক্স কক্ষ ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
তবে কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগারে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকার কারণ জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়য় চাকমা জানান, ২০২৩ সালের ৭ আগস্টের আকস্মিক বন্যায় বিদ্যালয়ের নিচতলা প্লাবিত হয়। সে সময় কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগারের অধিকাংশ যন্ত্রাংশ পানিতে ডুবে নষ্ট হয়ে যায়।
পরে বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নুর উদ্দিন আহমদ প্রাক-কারিগরি শিক্ষা হিসেবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে কারিগরি শিক্ষা চালুর পাশাপাশি নবম ও দশম শ্রেণির কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের কম্পিউটার ও কারিগরি বিষয়ে হাতে-কলমে দক্ষ করে গড়ে তুলতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীকে শিক্ষায় এগিয়ে নিতে ১৯৮৮ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ‘উপজাতীয় আবাসিক বিদ্যালয়’ নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। পরবর্তীতে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও কারিগরি দক্ষতা অর্জনের লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরে বিদ্যালয়ে নবম-দশম শ্রেণিতে কারিগরি শিক্ষা কার্যক্রম চালু করা হয়।
তবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক পাঠদান অনুমোদন না থাকায় এই বিদ্যালয়ের কারিগরি বিভাগের শিক্ষার্থীদের অন্য বিদ্যালয়ের নামে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। সর্বশেষ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কারিগরি বিভাগ থেকে বিদ্যালয়ের এক শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করলেও অনুমোদন না থাকার কারণে সেই সাফল্য নিজ বিদ্যালয়ের নামে প্রকাশ পায়নি।
এদিকে, বিদ্যালয়টিতে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও ব্যবসায় শিক্ষা, কৃষি, ইংরেজি ও বিজ্ঞানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো শিক্ষক পদায়ন নেই বলে জানা গেছে। এতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।