এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতিস্তম্ভে আবারও কালি লেপে বিকৃত করার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা সদর উপজেলার চিনাইর গ্রামে অবস্থিত স্মৃতিস্তম্ভটির অধিকাংশ অংশ এবং সেখানে থাকা মুগ্ধর নাম কালো কালিতে ঢেকে দিয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্মৃতিস্তম্ভটি কালো কালিতে ঢাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভটি বিকৃত করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও স্মৃতিস্তম্ভটিতে একই ধরনের বিকৃতির ঘটনা ঘটেছিল। বারবার এমন অবমাননাকর ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
পটভূমি:
২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় আন্দোলনকারীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মীর মুগ্ধ। সেদিন তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তার বলা ‘পানি লাগবে কারও, পানি?’ কথাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ছাত্র-জনতার আন্দোলনকে গভীরভাবে নাড়া দেয় এবং বৈষম্যবিরোধী চেতনার এক অনন্য প্রতীক হয়ে ওঠে।
শহীদ মীর মুগ্ধের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায় হলেও তিনি ঢাকার উত্তরায় বেড়ে ওঠেন। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ প্রফেশনাল এমবিএ-তে অধ্যয়নরত ছিলেন।
আগস্ট ১, ২০২৬
অক্টোবর ২১, ২০২৬
সেপ্টেম্বর ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১২ নভেম্বর, ২০২৬
ফুটবল | ১২ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।