এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বার্ষিক শিক্ষা সফরে কক্সবাজার যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলেজ থেকে বার্ষিক ভ্রমণের উদ্দেশ্যে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে শিক্ষার্থীরা কক্সবাজারের উদ্দেশে রওনা হন। বাসগুলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা শিক্ষার্থীরা আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে।
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন—ফেরদৌস, কৌশি, যাওয়াত, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি দেখে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দুর্ঘটনাকবলিত বাসটিতে চালক-সহকারী ছাড়াও মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়লে অন্তত ২০ জন আহত হন। খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে উদ্ধারকাজ চালায় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। গুরুতর আহত ৯ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
জুলাই ২৯, ২০২৬
সেপ্টেম্বর ২, ২০২৬
সেপ্টেম্বর ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।