এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. হাফেজ উল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটক হাফেজ উল্লাহ কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুপাতো বোনের জামাই এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক।
শনিবার (২৫ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
আটক হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।
কোস্টগার্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) সকালে কোস্টগার্ড স্টেশন ইনানীর একটি দল মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী ‘সৈকত পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে যাত্রী হাফেজ উল্লাহর কোমরে মোড়ানো অবস্থায় ৪ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, এর আগেও মাদক পাচারের অভিযোগে ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামগামী একটি বাস থেকে হাফেজ উল্লাহকে আটক করা হয়েছিল। সে সময় তার ট্রলি ব্যাগ থেকে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিলেন।
হাফেজ উল্লাহর রাজনৈতিক পরিচয় সম্পর্কে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর জানান, হাফেজ উল্লাহ সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুপাতো বোনের জামাই। তিনি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে আগের কমিটি বিলুপ্ত হওয়ার পর বর্তমানে দলের কোনো কমিটিতে তার পদ নেই।
উদ্ধার করা ইয়াবাসহ আটক হাফেজ উল্লাহকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।
জুলাই ৯, ২০২৫
জানু ১৬, ২০২৫
ফেব্রু ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।