এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নারী উন্নয়ন ভিত্তিক সামাজিক সংস্থা নন্দিতা সুরক্ষা শুধু নারীদের অধিকার, স্বাস্থ্য ও নেতৃত্ব বিকাশে কাজই করছে না, বরং নিজেদের সাংগঠনিক কাঠামোর মধ্যেও নারী নেতৃত্বের একটি অনন্য উদাহরণ তৈরি করেছে। সংস্থাটির বিশেষত্ব হলো—এর সকল কর্মীই নারী, এবং তাদের অধিকাংশই তরুণ।
নারীর ক্ষমতায়ন নিয়ে দেশে বহু প্রতিষ্ঠান কাজ করলেও, নন্দিতা সুরক্ষা দেখিয়েছে যে নারীরা শুধু কর্মসূচির উপকারভোগী নন, বরং পরিকল্পনা, নেতৃত্ব, ব্যবস্থাপনা এবং বাস্তবায়নের প্রতিটি স্তরেই সফলভাবে নেতৃত্ব দিতে সক্ষম।
সংস্থাটির নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমি বলেন, যখন কেউ শুনে যে আমাদের অফিসের সব কর্মীই নারী, তখন অনেকেই প্রথমে প্রশ্ন করেন ‘আপনারা কি পুরুষবিদ্বেষী?’ অথবা ‘এটা কি জেন্ডার বায়াস হয়ে গেল না?’ কিন্তু বিষয়টি মোটেও তা নয়।
তিনি আরও বলেন, আমরা ছোটবেলা থেকে, কর্মক্ষেত্রে এবং সমাজে বারবার শুনে আসছি নারীরা এটা পারে না, ওটা পারে না; নারীরা নেতৃত্ব দিতে পারে না, টিম পরিচালনা করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। এই ধরনের অসংখ্য নেতিবাচক ধারণা এখনও সমাজে প্রচলিত। সেই বাস্তবতা থেকেই আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি সম্পূর্ণ নারী-নেতৃত্বাধীন দল গড়ে তোলা, যেখানে নারীরা নিজেদের দক্ষতা, নেতৃত্ব এবং সক্ষমতার প্রমাণ দিতে পারবেন।
রেমি জানান, সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। নন্দিতা সুরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন নারীরা। RWVL-B প্রকল্পের ম্যানেজার জান্নাতুল ফেরদৌসী, প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার মমতাজ আক্তারী, চরাঞ্চলের নারী নেত্রী ও ডিক্রিরচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম ফিল্ড অর্গানাইজার এবং অফিস সহকারী নিপা বেগম সবাই মিলে সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তবে তিনি স্পষ্ট করে বলেন, নারী কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক নীতি অনুসরণ করা হয়নি। উদাহরণ হিসেবে তিনি ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার নিয়োগের প্রসঙ্গ তুলে বলেন, এই পদে আমরা নারী বা পুরুষ কোনো নির্দিষ্ট লিঙ্গের মানুষকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিইনি। নারী ও পুরুষ উভয়েই আবেদন করেছিলেন। নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে এবং কাকতালীয়ভাবে একজন নারীই নির্বাচিত হয়েছেন। এটি আমাদের জন্য আনন্দের বিষয়, কিন্তু এখানে লিঙ্গ নয়, যোগ্যতাই ছিল মূল বিবেচ্য।
বর্তমানে নন্দিতা সুরক্ষা RWVL-B, SPACE এবং Shuchona প্রকল্পের মাধ্যমে নারীর অধিকার, আইনি সচেতনতা, স্বাস্থ্য, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করছে। সংস্থাটির নারী-নেতৃত্বাধীন দল প্রমাণ করছে যে সুযোগ, আস্থা এবং নেতৃত্বের ক্ষেত্র তৈরি করা গেলে নারীরা শুধু নিজেদের জীবনই বদলাতে পারেন না, বরং সমাজ পরিবর্তনেরও শক্তিশালী চালিকাশক্তি হয়ে উঠতে পারেন।
সংস্থাটি নারীর সার্ভিকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, মানসিক স্বাস্থ্য, লিগ্যাল লিটারেসী নিয়ে কাজ করার পাশাপাশি ডিক্রির চর ইউনিয়ন এর ৬০০ নারীদের নিয়ে ১৮ টি গ্রামে বাই মান্তলি সার্কেল মিটিং পরিচালনা করছে।
সংস্থার সভাপতি ফাইজা ফারজানা নিত্য বলেন, একটি সমাজে যেখানে নারীর সক্ষমতা নিয়ে এখনও নানা প্রশ্ন তোলা হয়, সেখানে নন্দিতা সুরক্ষা যেন একটি জীবন্ত উত্তর—নারীরা পারে, নেতৃত্ব দিতে পারে, প্রতিষ্ঠান গড়তে পারে এবং পরিবর্তনের পথ দেখাতে পারে। এই সংস্থার গল্প তাই শুধু একটি প্রতিষ্ঠানের গল্প নয়; এটি নারীর সম্ভাবনা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের শক্তির এক অনুপ্রেরণামূলক গল্প।
সেপ্টেম্বর ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।