এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় সূর্য্য বেগম (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি ছয় সন্তানের জননী ছিলেন।
জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে নগরকান্দার মিনারগ্রামে নিজ বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন সূর্য্য বেগম। ধাক্কায় তিনি সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সূর্য্য বেগম মিনারগ্রামের তৈয়ব মাতুব্বরের স্ত্রী।
এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।