এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের (রেজিস্ট্রেশন নম্বর: ফরিদপুর-ব-১১-০১৮২) একটি লোকাল বাসের চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের পাশে পার্কিং করা ছিল। কাজ শেষে চালক কালাচাঁদ বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন। রাত পৌনে দুইটার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসটিতে পেট্রল বা দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বাসের ভেতর থেকে অগ্নিদগ্ধ চালককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং এই নাশকতায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
সেপ্টেম্বর ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
খুলনা | ১০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।