এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার ৯নং কানাইপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম আগামী অর্থ বছরের জন্য ২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৭৭৫ টাকার বাজেট উপস্থাপন করেন।
বাজেট ঘোষণার আগে চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন ইউনিয়ন পরিষদের বিভিন্ন আয়ের উৎস ও উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন। ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৭৭৫ টাকা। এর মধ্যে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ২ কোটি ৮ লাখ ১ হাজার ৬৭০ টাকা। বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ৫০ লাখ ২৯ হাজার ১০৫ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি সদস্য মো. মোতালেব শেখ, পুরদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মোস্তাক মোল্লা, ছাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার, খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তি দত্ত, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সহিদ মোল্লা, জাতীয়তাবাদী মহিলা দলের ইউনিয়ন সভানেত্রী রেখা বেগম, সাধারণ সম্পাদিকা আমেনা বেগম ও যুবদল নেতা সুমন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত নারী সদস্য, বিভিন্ন দফতরের প্রতিনিধি এবং ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।