এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর সদর উপজেলা বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন, শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত উদ্দিন বেপারী, কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী তোফাজ্জল হোসেন টুলু এবং কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন সরদারসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “টানা ১৬ বছর ধরে দেশে লুটপাট চালিয়ে বিদেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের লুটের কালো টাকা দিয়ে সন্ত্রাসীদের মাঠে নামিয়ে দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানো হচ্ছে।”
নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “শত ষড়যন্ত্র করলেও ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সন্ত্রাসী দলকে বাংলার জনগণ আর কখনো মেনে নেবে না।” দেশের স্বার্থরক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় দলমত নির্বিশেষে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
অক্টোবর ২৩, ২০২৫
মার্চ ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।