বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ৩:৪০ পিএম
শেয়ার করুন:
বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে সংসদ ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন। অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

আলোচনায় বিশেষ করে আওয়ামী লীগের কর্মকাণ্ড ও কথিত 'আগুন সন্ত্রাস' প্রসঙ্গ ছাড়াও দেশের বিভিন্ন শ্রমিক অধ্যুষিত এলাকায় চলমান বিক্ষোভ ও বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।