ডাসার থানার নতুন ওসি হিসেবে জহিরুল আলমের যোগদান

মোঃ হানিফ ব্যাপারি, দাসার প্রতিনিধি, মাদারীপুরঃ
১৮ নভেম্বর, ২০২৬ ১১:৫৬ এএম
শেয়ার করুন:
ডাসার থানার নতুন ওসি হিসেবে জহিরুল আলমের যোগদান

মাদারীপুরের ডাসার থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. জহিরুল আলম। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তিনি আনুষ্ঠানিকভাবে ডাসার থানার দায়িত্বভার গ্রহণ করেন। 

দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. জহিরুল আলম উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি ডাসার থানাকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা দমনে কঠোর অবস্থানের কথা জানান। উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং একটি নিরাপদ সমাজ গঠনে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের সাধারণ মানুষের আন্তরিক ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।