এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সেনবাগে মাদকাসক্ত হয়ে মাকে মারধর, ভাঙচুর এবং বসতঘরে অগ্নিসংযোগের দায়ে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী। দণ্ডপ্রাপ্ত সাইফুল ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাইফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করতেন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় তিনি বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং মাকে মারধর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী জানান, সাইফুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বোন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সাইফুলকে এই সাজা দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
ফেব্রু ১, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।