এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূজগাং ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) এবং জেএসএস (মূল) দলের মধ্যে থেমে থেমে গুলি বিনিময়ের ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের গুলিতে ০৩ জন যুবক নি°হত এবং ০২ জন যুবককে জেএসএস (সন্তু) গ্রুপ ধরে নিয়ে অজ্ঞাতস্থানে চলে গেছে বলে জানা যায়।
কোন কোন সূত্র দাবি করছে, উক্ত পাঁচজন জে এস এস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী। তারা জেএসএস ছেড়ে ইউ পি ডি এফ মূল গ্রুপে যোগ দেয়ার জন্য দলত্যাগ করে চলে আসার চেষ্টা করলে জেএসএস মূলের সন্ত্রাসীরা তাদের হ•ত্যা করে এবং দুজনকে তুলে নিয়ে যায়। আবার আরেকটি সূত্রের দাবি, তারা পূর্বেই জেএসএস ত্যাগ করে ইউপিডিএফ এ যোগ দিয়েছিল। ফলে জে এস এস দীর্ঘদিন ধরেই তাদেরকে অনুসন্ধান করছিল। আজ বাগে পাওয়ার পর তিনজনকে হত্যা ও দুইজনকে অপহরণ করে নিয়ে গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।