এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনগণের গণভোটের রায় ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের মধ্য দিয়েই কেবল দেশে টেকসই জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় উপেক্ষা করে ঐক্যের উদ্যোগ নিলে তা সফল হবে না; বরং দেশে নতুন করে রাজনৈতিক বিভাজন ও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
শনিবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
'সংবিধান সংশোধনের নামে সময়ক্ষেপণ নয়'
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জনগণ কেবল ক্ষমতার পালাবদল চায়নি, চেয়েছিল রাষ্ট্র পরিচালনার নীতি, কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন। সেই প্রত্যাশার আলোকে সরকার গঠনের নির্বাচন ও রাষ্ট্রকাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোটের রায় ও জুলাই সনদ মেনে নেওয়ার বিষয়ে সমঝোতা থাকলেও সরকার এখন তা থেকে সরে আসছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে দীর্ঘ সাত মাস ধরে ৩৭টি রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষ আলোচনা করে একটি রূপরেখা তৈরি করেছিল। নতুন করে কোনো সংবিধান সংশোধন কমিটি গঠন না করে সেই মতামতের ভিত্তিতেই রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করা উচিত। তিনি আরও বলেন, “সংবিধান সংশোধন আদালতে চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু সংস্কার জনগণের সরাসরি অভিপ্রায়ের প্রতিফলন। সংসদ ও আদালতের মধ্যে কোনো ধরনের সাংবিধানিক বিরোধ তৈরি হোক—তা আমরা চাই না।”
দলীয়করণ ও শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ
সরকার ও বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে জামায়াত আমির বলেন, অতীতে ফিরে না যাওয়ার অঙ্গীকার করা হলেও বর্তমানে বিভিন্ন স্তরে দলীয়করণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে মেধার বদলে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। মেধাভিত্তিক সমাজের যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হয়েছিল, এই ধরনের প্রভাব বিস্তার তাকে বাধাগ্রস্ত করছে বলে তিনি সতর্ক করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চাঁদাবাজি, দখল বাণিজ্য, হত্যাকাণ্ড, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা বাড়ছে। একই সঙ্গে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের জন্য বর্তমান সরকারকে কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
সংলাপ, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক চুক্তি
জাতীয় ঐক্যের বিষয়ে প্রধানমন্ত্রীর আহ্বানের প্রসঙ্গে জামায়াত আমির স্পষ্ট করেন, কোনো সংকীর্ণ দলীয় স্বার্থে জামায়াত সংলাপে বসবে না। জনগণের হারানো অধিকার পুনরুদ্ধার, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ এবং প্রতিষ্ঠানগুলোকে প্রভাবমুক্ত করার বিষয়গুলো নিয়েই আলোচনা হবে।
এছাড়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আপসহীন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, তবে কোনো আগ্রাসী বক্তব্য বা হুমকি সহ্য করা হবে না। একই সঙ্গে বিদেশের সঙ্গে সম্পাদিত যেকোনো চুক্তি জনস্বার্থে জাতীয় সংসদে উপস্থাপন ও খোলামেলা আলোচনার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
অক্টোবর ১১, ২০২৬
আগস্ট ৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।