আগৈলঝাড়ায় মসজিদের পাশ থেকে দুটি হাতবোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৮ নভেম্বর, ২০২৬ ৬:২৮ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় মসজিদের পাশ থেকে দুটি হাতবোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক

বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদ-সংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুলশ্রী গ্রামের ‘নুরের মদিনা মসজিদ’ এলাকা থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান ও উপপরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মসজিদের পাশের একটি পরিত্যক্ত জায়গায় তল্লাশি চালিয়ে দুটি হাতবোমা উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

জনবহুল ও ধর্মীয় উপাসনালয়ের কাছে বোমা উদ্ধারের এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় বড় ধরনের কোনো নাশকতা বা ভীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই বোমা দুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এগুলো মজুত করেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আগৈলঝাড়া থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে। এছাড়া এর পেছনে কোনো নিষিদ্ধ বা উগ্রবাদী সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।