এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “মানবাধিকার: আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়”।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার ইউনিটি আগৈলঝাড়া উপজেলা কমিটির সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন (আরজু)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মানবাধিকার ইউনিটির উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ পারভেজ আহমেদ রাজু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: মনিরুজ্জামান, সাইফুল ইসলাম বেল্লাল, সৈকত সরকার, মানিক হাওলাদার, রাজির হোসেন মোল্লা, তারিকুল ইসলাম, দীপক কর্মকার, সুশীল সমদ্দার, মো: মিজানুর রহমান মিন্টু সরদার, মো: ওলিউল্লাহ হাওলাদার, মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ মানবাধিকার ইউনিটির উপজেলা শাখার অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, মানবাধিকারের সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার ও সমতাপূর্ণ সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জানু ১৯, ২০২৬
ফেব্রু ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ক্রিকেট | ২২ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।