এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় জনগোষ্ঠীর নিরাপদ যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে রুমা জোনের পক্ষ থেকে উপহার হিসেবে একটি চাঁন্দের গাড়ি দেওয়া হয়েছে, যার নামকরণ করা হয়েছে ‘সম্প্রীতি এক্সপ্রেস’।
বৃহস্পতিবার বিকেলে মুননুয়াম পাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে গাড়িটি স্থানীয়দের মাঝে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার স্থানীয় পাড়া প্রতিনিধিদের হাতে ‘সম্প্রীতি এক্সপ্রেস’-এর চাবি তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই গাড়িটি মূলত মুননুয়াম পাড়া, আরথাহ পাড়া, হ্যাপিহিল পাড়া ও বাসাত্লং পাড়াসহ দুর্গম এলাকার মোট ১৪টি পাড়ার মানুষের যাতায়াতে ব্যবহৃত হবে। এর মাধ্যমে পাহাড়ে বসবাসরত বম, মার্মা, তঞ্চংগ্যা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ সরাসরি উপকৃত হবেন। গাড়িটির সুবিধা পাওয়ায় স্থানীয়রা এখন থেকে নিয়মিত যাতায়াত ও নিজেদের উৎপাদিত কৃষিপণ্য সহজে হাট-বাজারে নিতে পারবেন। এছাড়া যেকোনো মুমূর্ষু ও জরুরি রোগীকে দ্রুত রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিতে গাড়িটি বিশেষ ভূমিকা রাখবে।
স্থানীয় পাড়াবাসী জানান, এই দুর্গম রুটে এতদিন নিয়মিত কোনো যানবাহন না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হতো। এতে জরুরি প্রয়োজনে রোগী পরিবহন কিংবা কৃষিপণ্য নিয়ে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতেন তারা। সেনাবাহিনীর এ উদ্যোগের ফলে তাদের দীর্ঘদিনের যাতায়াত সংকট দূর হবে।
এদিকে গাড়িটির সুষ্ঠু ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। পাহাড়ি জনপদে সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।