এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর কর্তৃক কেএনএফ সন্ত্রাসীর আস্তানা সন্ধান; সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে কেএনএফের তিন সন্ত্রাসী নিহত।
আস্তানা থেকে কেএনএফ সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের দাবি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর( আইএসপিআর)।
রবিবার( ২৪ নভেম্বর) দুপুর সাড়ে বারটায় আন্তঃবাহিনী জনসংযো অধিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, বান্দরবানে রুমা উপজেলায় ১নং পাইন্দু ইউনিয়নে ৬নং ওয়ার্ড এলাকায় মূননুয়াম পাড়া থেকে পূর্ব দিকে চার কিলোমিটার দূরে দুর্গম কুত্তা ঝিরি নিকটবর্তী জঙ্গলে গতকাল রাত থেকে সেনাবাহিনীরা অভিযান পরিচালনা করে।
বান্দরবান ৬৯ ব্রিগেড কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে রুমা জোনের সেনা সদস্যরা এই অভিযান পরিচালনা করে।
শনিবার ভোর রাত থেকে রোববার সকাল পর্যন্ত গোলাগুলির শব্দ শুনা গেছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী দৈনিক খোলাচোখ'কে বলেছেন, সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে রুমায় কেএনএফ সশস্ত্র ৩সদস্য নিতের খবরটি আমিও টেলিভিশন স্ক্রলে দেখেছি। তবে ওনারা এ বিষয়ে আমাদেরকে কোন কিছুই জানায়নি। কোন এলাকায় ঘটনাটি ঘটেছে সে টিও জানিনা। ওনারা যদি তথ্য দেয় তাহলে জানতে পারবো।
অক্টোবর ১২, ২০২৬
সেপ্টেম্বর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৬ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।