এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র যে স্থানে মানুষ আত্মিক প্রশান্তি ও পাপমুক্তির আশায় মহান আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়, সেই মসজিদের সম্পদই এবার পরিণত হয়েছে চোরের লক্ষ্যে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা কেন্দ্রীয় জামে মসজিদে অভিনব কৌশলে জেনারেটরের তেল চুরির চেষ্টার এক নিন্দনীয় ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকা জোগাড়ের উদ্দেশ্যে রিমন নামের এক ব্যক্তি মসজিদের জেনারেটর থেকে তেল চুরির চেষ্টা করেন। এ সময় চুরির বিভিন্ন সরঞ্জামসহ তাকে হাতেনাতে দেখে ফেলেন স্থানীয়রা। তবে পরিস্থিতি বেগতিক দেখে এবং আশপাশের লোকজন জড়ো হতে থাকলে অভিযুক্ত রিমন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও বিভিন্ন সময়ে এই মসজিদ থেকে আইপিএসের ব্যাটারি, দানবাক্সের টাকা ও জেনারেটরের তেল চুরির ঘটনা ঘটেছে। এছাড়া অভিযুক্ত রিমনের বিরুদ্ধে অতীতে স্থানীয় ঠিকাদার শাহির মিয়ার নির্মাণসামগ্রী চুরি করে বিক্রি এবং কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ড চুরিরও অভিযোগ রয়েছে।
পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় মসজিদ ও মাদ্রাসাগুলোর সার্বিক নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। সাধারণ মুসল্লিদের প্রশ্ন—যেখানে মানুষ কষ্টার্জিত অর্থ সওয়াবের আশায় দান করে, সেই আমানতই যদি সুরক্ষিত না থাকে, তবে নিরাপত্তা কোথায়?
এ ঘটনায় গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে খিরাতলা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ওমর ফারুক, মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, খাদেম আমিনুল ইসলাম এবং স্থানীয় মুসল্লি হাজী মোহাম্মদ বাহার মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেন, “মসজিদের সম্পদ কোনো ব্যক্তির নয়, এটি সমাজের পবিত্র আমানত। এই ধরনের ঘটনা গোটা সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।”
তারা আরও দাবি করেন, কাউকে অহেতুক দোষারোপ না করে সুনির্দিষ্ট ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে বিজয়নগর থানা পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সেপ্টেম্বর ৩০, ২০২৪
ডিসেম্বর ২৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ২ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।