এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চতুর্দশ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহিম ইনস্টিটিউশন। প্রতিষ্ঠানটির ডিবেটিং ক্লাবের (MIDC) প্রভাতি শাখার বিতার্কিকরা এ সাফল্য ছিনিয়ে আনে।
রানার্সআপ দলের সদস্যরা হলো—অষ্টম শ্রেণির শিক্ষার্থী অন্বষা চৌধুরী, সপ্তম শ্রেণির তৃণা সাহা এবং ষষ্ঠ শ্রেণির অন্বেষা রায়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শাণিত যুক্তি, প্রখর উপস্থিত বুদ্ধি এবং চমৎকার দলীয় সমন্বয়ের মাধ্যমে বিচারক ও দর্শকদের মুগ্ধ করে তারা। কনিষ্ঠ এই বিতার্কিকদের ক্ষুরধার যুক্তিতর্ক পুরো আসরেই ভূয়সী প্রশংসা কুড়ায়।
জাতীয় পর্যায়ে এমন কৃতিত্বপূর্ণ অর্জনে বিজয়ী তিন শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মহিম ইনস্টিটিউশন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এই অর্জন এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সাথে আগামী দিনেও বিতর্কের মঞ্চে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ২ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।