এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মে) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদী তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। অভিযানে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সদরপুর থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।