এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছে বিজিবি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে ২০২৬ ইং তারিখ আনুমানিক বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধীনস্থ আলীনগর বিওপির একটি বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী নামক স্থানে অবস্থান নেয়। সীমান্ত পিলার-২০১৬/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওৎ পেতে থাকে বিজিবি সদস্যরা।
অভিযানের এক পর্যায়ে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ভারত থেকে এক ব্যক্তিকে ঘাসের ঝুড়ি মাথায় দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই চোরাকারবারি ঘাসের ঝুড়িটি ফেলে দ্রুত দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঝুড়িটি তল্লাশি করে ১৭ হাজার ১৭০ পিস ইয়াবা এবং ৬ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত মালিকবিহীন এই মাদকদ্রব্যগুলো ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার প্রক্রিয়া চলমান রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তবর্তী এলাকায় এ ধরণের সফল অভিযান জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
ডিসেম্বর ২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।