এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে থানা থেকে লুট হওয়া একটি শটগান। সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামের রেজাউল নামের এক ব্যক্তির পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেজাউলের পুকুরে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলেন। একপর্যায়ে জালে ভারী কোনো বস্তুর উপস্থিতি টের পান তারা। পরে জালটি টেনে ওপরে তুলতেই একটি শটগান দেখা যায়। খবরটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শটগানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
আড়াইহাজার থানার অস্ত্রাগারের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্র রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেছেন যে, উদ্ধার হওয়া শটগানটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র। উদ্ধার হওয়া অস্ত্রটির বাঁট নম্বর ৬৫১।
পুলিশ জানায়, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই সময় থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। উদ্ধার হওয়া শটগানটি ওই সময় লুট হওয়া অস্ত্রগুলোরই একটি।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, পুকুর থেকে উদ্ধার হওয়া শটগানটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে। অস্ত্রটি ইতোমধ্যে থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আগস্ট ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।