এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে বেড়াতে এসে দুই স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে।
নিহতরা হলো—রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও বর্ণমালা স্কুলের দশম শ্রেণীর ছাত্র মেরাজ (১৫) এবং ধনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে ও এ কে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র কায়েস ভূঁইয়া (১৩)।
সহপাঠীদের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রাজধানীর এ কে স্কুল অ্যান্ড কলেজের ৩ জন এবং বর্ণমালা স্কুলের ৪ জন শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে একত্রিত হয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঘুরতে আসে। দুপুর ২টার দিকে তারা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্যে দুজন পানিতে তলিয়ে যেতে লাগলে মেরাজ ও কায়েস তাদের বাঁচাতে এগিয়ে যায়। কিন্তু নিজেরা সাঁতার না জানায় নদীর তীব্র স্রোতে তারা দুজনেই তলিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ চার ঘণ্টার উদ্ধার অভিযান শেষে বিকেল থেকে একে একে মেরাজ ও কায়েসের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
নিহতদের স্বজনরা জানান, সন্তানরা যে স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে ঘুরতে এসেছিল, সে বিষয়ে তারা কিছুই জানতেন না। সাঁতার না জানাটাই কিশোর দুটির জন্য শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপ-পরিচালক মো. ওসমান গনি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ও বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন। তারা জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিশোর বয়সের দুই শিক্ষার্থীর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তাদের পরিবার, এলাকা ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।