এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মৌলভীবাজার সফরকালে বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানীর বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসভবনে যান। সেখানে তিনি প্রবীণ এই নেত্রীর চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থা নিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রীর এই সফরের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মধ্যেও এমন সৌজন্য ও দায়িত্বশীলতা বিএনপির রাজনৈতিক শিষ্টাচার ও শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন খালেদা রাব্বানী। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং কিছু পুরোনো ছবি দেখান। আবেগঘন সেই মুহূর্তে প্রধানমন্ত্রী তাঁকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্ত্বনা ও আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, মৌলভীবাজারের স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা খালেদা রাব্বানী বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।