নগরকান্দায় জাতীয় যুব দিবস উদ্‌যাপিত, ১৭ লাখ টাকার ঋণ বিতরণ

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১ নভেম্বর, ২০২৬ ৩:১৬ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় জাতীয় যুব দিবস উদ্‌যাপিত, ১৭ লাখ টাকার ঋণ বিতরণ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে (অডিটোরিয়াম) এক আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ। 

এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ মাহাবুব আলী মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকেরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজই একটি দেশের চালিকাশক্তি। দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির কোনো বিকল্প নেই। তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৫ জন যুবকের মাঝে মোট ১৭ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।

আয়োজকরা জানান, জাতীয় যুব দিবস উপলক্ষে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, প্রশিক্ষণ সনদপত্র বিতরণ, মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা, সবজি বীজ বিতরণ এবং নতুন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।