আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
৩১ অক্টোবর, ২০২৬ ৭:১৯ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বাকাল বাজার ও এর আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

অভিযান চলাকালে বাকাল বাজার সংলগ্ন টলঘরসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করা হয়, যাতে এলাকাটি সাধারণ মানুষের বসবাস ও চলাচলের উপযোগী হয়ে ওঠে। 

এ সময় উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সরদার, যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী ফকির, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক তারেক ফকির, সরকারি আগৈলঝাড়া ডিগ্রি কলেজের সাবেক জিএস আসিফ আকবর, যুবদল নেতা আলম ফকির, ইমরান হোসেন ও সিরাজুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

অভিযান চলাকালে ইউএনও নিরুপম মজুমদার বলেন, "ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা।" তিনি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। বিশেষ করে ফুলের টব, টায়ার বা পাত্রে যাতে কোথাও পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে নিয়মিত নজরদারি রাখার পরামর্শ দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।