এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে প্রাণ হারানো ছয়জনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্থান মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই গোরস্থানে পাশাপাশি সারিবদ্ধভাবে তাদের চিরনিদ্রায় শায়িত করা হয়।
নিহতরা হলেন—মালঞ্চি ইউনিয়নের গজমতিকুণ্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তারা সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে আটজন মিলে বিলের মধ্যকার একটি টংঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং বাকি দুজন গুরুতর আহত হন।
বজ্রপাতের পর হতাহতরা দীর্ঘক্ষণ ওই নির্জন টংঘরেই পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানান, নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী বজ্রপাতে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
শিক্ষা | ৩১ অক্টোবর, ২০২৬
ভারত | ৩১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩১ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৩১ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৩১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।