এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে শোকের ছায়া ফেলে চিরবিদায় নিল বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। নিখোঁজের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া এই কিশোরকে রোববার সকালে অশ্রুসজলে দাফন করা হয়েছে।
রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে বেলা ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় গন্ধমতি বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের একটি আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহার এলাকায় ছবি তুলতে যাওয়ার কথা বলে কোটবাড়ির বাসা থেকে বের হয় সে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ওই দিন সন্ধ্যায় অপ্রতিমের মা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন 'ম্যাজিক প্যারাডাইস পার্কের' পেছনের একটি টিলা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে রাত ৮টার দিকে মরদেহ শোকাহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তুহিন, ফাহিম ও আনাস নামের তিনজনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল কারণ ও সার্বিক অগ্রগতির বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ৮, ২০২৬
আগস্ট ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।