এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্পেনের রাজধানী মাদ্রিদে একটি ইলেকট্রিক বাইসাইকেলের গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ নামের এক বাংলাদেশি প্রবাসী তরুণ নিহত হয়েছেন। মৃত্যুর আগমুহূর্তে সহকর্মীদের কাছে বাঁচার আকুতি জানিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি শেষ বার্তা পাঠিয়েছিলেন—*‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে যাইতেছে।’* কিন্তু সেই আকুতির পর শেষ রক্ষা আর হয়নি।
স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদ্রিদের আরগানসোয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার একটি বাইসাইকেল গ্যারেজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ হাসান আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। জীবিকার তাগিদে স্পেনে তিনি ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন। বার্সেলোনা প্রবাসী তার মামাতো ভাই শফিকুল ইসলাম রাসেল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত ভবিষ্যতের আশায় চলতি বছরের জুন মাসে স্পেনে পাড়ি জমান ইউসুফ। দেশটির নতুন নিয়মে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর মাত্র দুই দিন আগেই তিনি কাজের আনুষ্ঠানিক অনুমতি (ওয়ার্ক পারমিট) পান। রোববার সন্ধ্যায় ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল আনতে তিনি গ্যারেজে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গ্যারেজে থাকা একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে ও ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। এতে ইউসুফসহ আরও দুজন কর্মী দগ্ধ ও ধোঁয়ায় আটকা পড়েন। খবর পেয়ে জরুরি সেবা বিভাগের চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে ইউসুফকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া অপর দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ইউসুফের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন এবং এ বিষয়ে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
এদিকে নতুন কাজের অনুমতি পাওয়ার মাত্র দুদিনের মাথায় এমন মর্মান্তিক মৃত্যুতে ইউসুফের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অক্টোবর ১৫, ২০২৬
সেপ্টেম্বর ১৫, ২০২৬
অক্টোবর ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।