অন্তর্জালে ঝড় তুললেন আতিফ-ইয়ুমনা

অনলাইন ডেস্কঃ
৩১ আগস্ট, ২০২৬ ১২:৩৪ পিএম
শেয়ার করুন:
অন্তর্জালে ঝড় তুললেন আতিফ-ইয়ুমনা

পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামের নতুন গান মানেই ভক্ত-শ্রোতাদের মাঝে বাড়তি উন্মাদনা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার বহুল প্রতীক্ষিত গান ‘হুন ইশক মে’র মিউজিক ভিডিও। এতে প্রথমবারের মতো আতিফ আসলামের সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। প্রথম কাজেই এই জুটির অনবদ্য রসায়ন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।

রোববার আতিফ আসলাম তার সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির পোস্টার ও একটি ভিজ্যুয়াল ঝলক প্রকাশ করেন। এরপর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই দুই তারকা। মিউজিক ভিডিওটিতে আতিফ ও ইয়ুমনার সম্পর্কের রোমান্স এবং ভালোবাসার টানাপোড়েন নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা মুগ্ধ করেছে দর্শক-শ্রোতাদের।

রাজ রঞ্জোধের কথা ও সুরে গানটিতে চিরাচরিত আবেগময় গায়কীতে ধরা দিয়েছেন আতিফ। তারকাখচিত এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা সাইফি হাসান।

দীর্ঘ ১৮ বছরের বিরতি ভেঙে একক অ্যালবামে ফিরেছেন আতিফ আসলাম। সর্বশেষ ২০০৮ সালে তার একক অ্যালবাম প্রকাশিত হয়েছিল। দীর্ঘ এই সময়ে অসংখ্য জনপ্রিয় প্লেব্যাক ও সিঙ্গেল গান উপহার দিলেও ভক্তদের অপেক্ষা ছিল তার নতুন অ্যালবামের জন্য। অবশেষে ‘সুবাহ আয়ে না’ অ্যালবামের ‘হুন ইশক মে’ গানের মাধ্যমে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন এই তারকা শিল্পী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।