নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

অনলাইন ডেস্কঃ
১৯ জুলাই, ২০২৬ ২:৩৬ পিএম
শেয়ার করুন:
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সেতুর নিচে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী। 

আজ রোববার (১৯ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫০)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকাগামী ‘সেলফি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পুলিশ মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) হারুনার রশীদ বলেন, "সকালে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।