ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৮ অক্টোবর, ২০২৬ ৯:৫৩ পিএম
শেয়ার করুন:
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার থানা পার্কের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. শামীম হাওলাদার। বক্তব্যে তিনি বলেন, “আগামী দিনে জাতীয়তাবাদী যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের শক্তিশালী বাহু হিসেবে কাজ করবে। দেশকে নৈরাজ্যমুক্ত ও স্থিতিশীল রাখতে যুবদল রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লবসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

আয়োজিত এ র‍্যালি ও সমাবেশে উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। 

কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।