আফগানিস্তান ও পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্কঃ
২৬ অক্টোবর, ২০২৬ ১০:৪৬ এএম
শেয়ার করুন:
আফগানিস্তান ও পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। তবে শক্তিশালী এই কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যানুযায়ী, আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

আফগান সংবাদমাধ্যম তোলোনিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী কাবুল এবং নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশে এ কম্পন অনুভূত হয়। হঠাৎ ভূমিকম্পে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষতির তথ্য মেলেনি।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং উত্তরের গিলগিত-বালতিস্তানের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে পাকিস্তানেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশক এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট দেশ দুটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।